ঢাকা ১২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহবায়ক কমিটি গঠণ

  • Reporter Name
  • Update Time : ১২:১০:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ২২ Time View
৩৭

নিজস্ব প্রতিবেদক : পেশাদার সাংবাদিকদের সংগঠন বরিশালের উজিরপুর সাংবাদিক ইউনিয়নের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) অনুষ্ঠিত সংগঠনের এক সভায় গঠণতন্ত্র অনুযায়ী পূর্ববর্তী কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করে সর্বসম্মতিক্রমে তিন সদস্য বিশিষ্ট এ কমিটি গঠণ করা হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে আমার সংবাদ ও ভোরের অঙ্গীকার পত্রিকার উজিরপুর উপজেলা প্রতিনিধি নাজমুল হক মুন্নাকে আহবায়ক এবং দৈনিক ঘোষণা ও সময়ের বার্তা পত্রিকার প্রতিনিধি মো. জুনায়েদ খান সিয়ামকে সদস্য সচিব এবং দৈনিক হিরন্ময় পত্রিকার প্রতিনিধি বিপ্লব চন্দ্র হাজারীকে যুগ্ম আহবায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, নবগঠিত আহবায়ক কমিটির মেয়াদ ৯০ (নব্বই) দিন অথবা পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন না হওয়া পর্যন্ত। যেটি আগে সংঘটিত হবে, তা বলবৎ থাকবে। এ সময়ের মধ্যে আহবায়ক কমিটি সদস্য তালিকা হালনাগাদ, নতুন সদস্য অন্তর্ভুক্তি ও যাচাই-বাছাই, প্রয়োজনীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করবে। সভায় সভাপতিত্ব করেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং আমাদের সময় ও বাংলার জাগরণ প্রতিনিধি আব্দুর রহিম সরদার। সভা পরিচালনা করেন সিনিয়র  সাংবাদিক এশিয়ান টিভির বরিশাল জেলা প্রতিনিধি মো. নাসির উদ্দিন ও দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি কল্যাণ কুমার চন্দ।

এ সময় নবগঠিত আহবায়ক কমিটির সদস্যবৃন্দ, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও সময়কাল প্রতিনিধি বাসুদেব পাড়ুয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং আমার দেশ ও বৈশাখী টেলিভিশন প্রতিনিধি মাহাফুজুর রহমান মাসুম, সদস্য বিডি প্রভাত প্রতিনিধি রফিকুল ইসলাম, দৈনিক কালবেলা প্রতিনিধি সোহাগ হোসেন, দৈনিক শাহনামা প্রতিনিধি গোলাম মোস্তফা আকাশ সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, উজিরপুর সাংবাদিক ইউনিয়ন পেশাদার সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকাশ, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং পেশাগত কল্যাণে নিরলসভাবে কাজ করে আসছে।

ভবিষ্যতেও সংগঠনটি সাংবাদিকদের ঐক্য সুসংহত করা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং স্বাধীন, নিরপেক্ষ ও নীতিনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করবে। বক্তারা আরও বলেন, নবগঠিত আহবায়ক কমিটির নেতৃত্বে নির্ধারিত সময়ের মধ্যেই একটি শক্তিশালী, গণতান্ত্রিক, স্বচ্ছ ও গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে। এ লক্ষ্যে উজিরপুরে কর্মরত সকল পেশাদার সাংবাদিকের সহযোগিতা, গঠনমূলক পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণ কামনা করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহবায়ক কমিটি গঠণ

Update Time : ১২:১০:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬