ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে নৌবাহিনী সদা প্রস্তুত : বরগুনায় নৌবাহিনী প্রধান

  • Reporter Name
  • Update Time : ০৯:০২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২০ Time View
১৬৬

নিজস্ব প্রতিবেদক : একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বাংলাদেশ নৌবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

তিনি নৌবাহিনীর সব সদস্যকে নির্বাচনের আগে ও পরে দুই থেকে তিন দিন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রয়ারি) বরগুনা জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে জেলা প্রশাসন ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এর আগে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌ কন্টিনজেন্টের কার্যক্রম পরিদর্শন করেন।

এম নাজমুল হাসান বলেন, ভোটাররা যেন কোনো ধরনের ভয়ভীতি বা চাপ ছাড়াই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সব বাহিনীকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে উপকূলীয় ও দ্বীপাঞ্চলগুলোতে নৌবাহিনীর জাহাজ ও বোট মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনী নিরাপত্তা জোরদারে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় নৌবাহিনীর কুইক রেসপন্স ফোর্স, হেলিকপ্টার ও বিশেষ সোয়াডস টিম সর্বদা প্রস্তুত রয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে নৌবাহিনী সদা প্রস্তুত : বরগুনায় নৌবাহিনী প্রধান

Update Time : ০৯:০২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬