মোঃ মনছুর আলম, জেলা প্রতিনিধি ভোলা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেছেন, বর্তমান প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং এটি লুটপাটকে উৎসাহিত করছে।
তিনি দাবি করেন, বাজেটে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের জীবনমান উন্নয়নের জন্য কার্যকর পদক্ষেপের প্রতিফলন নেই।
ভোলায় আয়োজিত শনিবার দুপুরে জেলা জামাত ইসলামির নিজ কায্যালয় এক অনুষ্ঠানে বক্তব্যকালে গোলাম পরওয়ার বলেন, বাজেট লুটপাটে উৎসাহিত করছে । তিনি অভিযোগ করেন, বাজেটের বিভিন্ন খাতে বরাদ্দ ও নীতিমালায় স্বচ্ছতার ঘাটতি রয়েছে, যার ফলে জনগণ কাঙ্ক্ষিত সুফল থেকে বঞ্চিত হতে পারে।
তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে বাজেট বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।