নিজস্ব প্রতিবেদক : গৌরনদীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন।

রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) ভোররাতে উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় ঢাকা- বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।গুরুতর আহত ২ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিষয়টি গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ নিশ্চিত করেছেন।তিনি জানান,দুর্ঘটা কবলিত ট্রাক ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।