স্টাফ রিপোর্টারঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুরসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী বিএনপি রাজনীতির আদর্শের বিশ্বাসী, গাজীপুর জেলা ড্যাবের আহ্বায়ক সদস্য এবং কোনাবাড়ী ল্যাব এইড হসপিটালের মানবসেবায় নিয়োজিত চিকিৎসক ডাঃ এম যোবায়ের হোসেন (এমবিবিএস)।
মাধবপুর, কাশেমপুর, গাজীপুরের কৃতি সন্তান ডাঃ এম যোবায়ের হোসেন তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, মানবতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি মানুষের হৃদয়ে। দেশ ও জাতির জীবনে বয়ে আসুক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ।
তিনি আরও বলেন, “আল্লাহ তায়ালা যেন সকলের কোরবানি কবুল করেন এবং বাংলাদেশকে সুখী ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন।