নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলা ২ নং কাশিপুর ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে এক ওঠান বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১টায় আসাদুজ্জামান পনির ও হানিফ হাওলাদারের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কাজী আলাউদ্দিন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস নাসিমা সরোয়ার। বরিশাল ০৫ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সহধর্মিণী মিসেস নাসিমা সরোয়ার তাঁর পক্ষে ওঠান বৈঠক করেন।

 

 

নাসিমা সরোয়ার বলেন, সরোয়ার সাহেব বরিশালের মেয়র ছিলেন এবং চারবার এমপি ছিলেন। আপনারা তাঁর উন্নয়নমূলক কাজ দেখেছেন, তিনি বরিশালে চোখে পড়ার মতো অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। এবারের নির্বাচনে তাঁকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করলে, বরিশালবাসীদের ভাগ্যের চাকার পরিবর্তন আসবে বলে আশা রাখি। ধানের শীষের বিজয় হলে বিএনপির পার্টির চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন। তারেক রহমান জনগণের ভাগ্যের পরিবর্তন ও দেশের উন্নয়ন ঘটাবে বলে আশা রাখি। এটা তাঁর নির্বাচনী ইশতেহার।

 

ওঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমিন। তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় আসলে কৃষক পাবেন তাঁদের কৃষির ন্যায্যমূল্য, ব্যবসায়ীরা পাবেন ব্যবসায়িক সুযোগ সুবিধা, সাধারণ জনতা পাবেন ফ্যামিলি কার্ডসহ নানারকম সুযোগ সুবিধা।

 

 

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম আব্বাস, মহানগর মহিলা বিএনপির সভানেত্রী তিথি, সাধারণ সম্পাদক পাপিয়া পারভিন, সাংগঠনিক সম্পাদক ফরিদা, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমেদ, সাধারণ সম্পাদক হক, ও সাবেক সভাপতি রাশেদ মাঝি, যুবদলের যুগ্ম আহ্বায়ক শিপন, মহিলা নেত্রী জেবুন্নেছা শাহারা সহ ইউনিয়ন যুবদল, ছাত্রদলের সকল নেতৃবৃন্দ।