নিজস্ব প্রতিবেদক : গণমাধ্যমে তথ্যের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতে, সরকার বদ্ধ পরিকর বলে সাফ জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, বিগত সরকারের মুক্ত গণমাধ্যম তৈরির প্রতিশ্রুতি ছিল শুধুমাত্র গাল ভরা বুলি।

বৃহস্পতিবার (৭ মে) রাজধানীতে কোয়াব এক্সপো ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় গণমাধ্যমের নাম ভাঙিয়ে যারা অবৈধ কাজে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন কোয়াব সভাপতি।

রাজধানীতে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল কেবল টিভি ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো ২০২৬। দেশের ব্রডকাস্ট ও যোগাযোগ প্রযুক্তি খাতকে আরো আধুনিক ও সমৃদ্ধ করতে কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-কোয়াবের এই আয়োজন।

এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশ ক্যাবল অপারেটর, টেলিভিশন চ্যানেল, আইএসপি ও প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে এক ছাদের নিচে নিয়ে আসা হয়েছে। যা তৈরি করেছে নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের পাশাপাশি বিনিয়োগের নতুন সম্ভাবনা।

স্টার নিউজের হেড অফ নিউজ ওয়ালিউর রহমান মিরাজ জানান, নতুন টেকনোলজি, নতুন ব্রডকাস্টিং যে সমস্ত মেথড আছে সেই সম্পর্কে তারা জানতে পারে এবং এটা আসলে যারা টেলিভিশনে কাজ করে, সারা দেশে ছড়িয়ে দেয়ার জন্য এটা বড় একটা প্ল্যাটফর্ম।

স্টার নিউজের সিইও মোখছেদুল কামাল বাবু বলেন, টেলিভিশন এবং যারা ক্যাবিল অপারেটর যারা আছেন, যারা হেডিং নিয়ে কাজ করেন তাদের উভয়ের জন্য এটি একটি ভালো এবং উপকারী উদ্যোগ।

আয়োজনের শুরুর দিনে স্টার নিউজের স্টল ঘিরেছিল দর্শকদের দীর্ঘ লাইন। ব্যতিক্রমধর্মী আয়োজন, ইন্টারেক্টিভ কার্যক্রমে দর্শনার্থীদের বাড়তি আগ্রহ দেখা যায় স্টল জুড়ে।

দর্শনার্থীরা জানায়, স্টার নিউজের আয়োজন ও খেলাটা খুব ভালো লেগেছে, অসাধারণ আয়োজন, সম্পূর্ণ এক্সেপশনাল লাইনে দাঁড়িয়েই একটা টি-শার্ট পেয়ে গেলাম।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী দাবি করেন, দেশের গণমাধ্যম এখন অনেক স্বাধীন, তবে গণমাধ্যমের নামে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধে সরকারের সহায়তা চান কোয়াব সভাপতি।

তথ্যমন্ত্রী স্বপন বলেন, গণমাধ্যম ও গণমাধ্যম প্রযুক্তি এবং ইন্টারনেটের যে নেটওয়ার্ক সেটি এখন এতই শক্তিশালী এবং এতই স্বাধীন যে রাষ্ট্র সবসময় তা তার নিয়ন্ত্রণে রাখতে পারে না এবং পারবে না।

কোয়াব সভাপতি এ বি এম সাইফুল ইসলাম সোহেল বলেন, বেশি না, লেজিটি ওয়েত দুটো আইনি পদক্ষেপ নেন, তাহলে আমাদের ইন্ডাস্ট্রি আজকের ভগ্নদশা থেকে আবার ঘুরে দাঁড়াবে।

৯ মে পর্যন্ত চলবে এ প্রযুক্তি প্রদর্শনী আয়োজন।