নিজস্ব প্রতিবেদক : জেলার ইলিশায় দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও গাঁজাসহ মো.জাকির হোসেন (৪২) নামে ১ ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড।

 

আজ মঙ্গলবার সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

 

তিনি বলেন, ভোলার সদর থানাধীন কোড়ালিয়া খায়েরহাট এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত এবং একাধিক মামলার আসামি মো. জাকির হোসেন ঢাকা হতে কর্ণফুলি-১৩ নামক লঞ্চযোগে আগ্নেয়াস্ত্র ও মাদক নিয়ে ভোলায় যাচ্ছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, গতকাল রাত ৩ টায় কোস্টগার্ড ভোলার সদর থানাধীন ইলিশা তুলাতুলি নামক মেঘনা নদীর মোহনা সংলগ্ন এলাকায় ওই লঞ্চে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযান চলাকালীন লঞ্চের কেবিনে তল্লাশি চালিয়ে ১ টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা গোলা ও ৮০ হাজার টাকা মূল্যের ২ কেজি গাঁজাসহ সন্ত্রাসী মো. জাকির হোসেনকে আটক করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃত মো. জাকির হোসেন ভোলার সদর থানার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল।

 

আটককৃত ব্যক্তি ও জব্দকৃত সকল আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্টগার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।