নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলা রেডক্রিসেন্টের চেয়ারম্যান’র দায়িত্ব পেলেন বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান।

 

১৯ এপ্রিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. আশরাফ আলম এক অফিস সার্কুলার’র মাধ্যমে নিশ্চিত করেন।

 

এদিকে আকন কুদ্দুসুর রহমান রেড ক্রিসেন্টের দায়িত্ব পাওয়ায় সুশীল সমাজসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দরা অভিনন্দন জানিয়েছেন। তাদের ভাষ্য, একজন সৎ ও যোগ্য মানুষ রেড ক্রিসেন্টের দায়িত্ব পেয়েছেন। যা দেশের ক্রান্তিকালে কাজে লাগবে।

 

আকন কুদ্দুসুর রহমান জেলা পরিষদের প্রশাসক’র পাশাপাশি কেন্দ্রিয় বিএনপির সহ-সাংগঠনিক (বরিশাল বিভাগ) হিসেবে দায়িত্ব পালন করছেন।