নিজস্ব প্রতিবেদক : পিরোজপুর পৌর এলাকায় দীর্ঘদিনের তীব্র পানি সংকটের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (৮ এপ্রিল) সকালে পিরোজপুর পৌরসভার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

‘পিরোজপুরের পানি সমস্যার সমাধান চাই’ এই দাবিতে আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পৌরবাসী বিশুদ্ধ পানির অভাবে চরম ভোগান্তিতে রয়েছেন। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন তারা। তারা হুশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে পানি সংকটের স্থায়ী সমাধান না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

 

কর্মসূচিতে বক্তব্য দেন, পিরোজপুর জেলা পরিবেশ আন্দোলনের সদস্য সচিব রিয়াজুল হক রেজা, আরবান কো-অপারেটিভের সহ-সভাপতি নেছার শেখ, টিম পজিটিভ পিরোজপুরের সভাপতি মোঃ হাবিবুর রহমান শেখ, জেলা জুলাই মঞ্চের মুখপাত্র ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক শাহ্ নেওয়াজ অভি।

 

এসময় আরও উপস্থিত ছিলেন, পৌরসভা ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাহাদুর শেখ, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রিপন শেখ, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম শেখ এবং অগ্রণী ক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ মন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ।