নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির রাজাপুরে মিলন(২৫) নামের এক যুবক’কে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার শশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে।

 

আজ শনিবার দুপুরে পাশ^বর্তী এক বাড়ীতে দাওয়াত খেতে যাওয়ার সময় উপজেলার পশ্চিম আদাখোলা ঈদ’গা মসজিদ এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। মিলন পশ্চিম আদাখোলা এলাকার তৈয়ব আলী হাওলাদারের ছেলে।

 

নিহতের মা ও স্বজনরা জানায়, মিলনের সাথে তার স্ত্রী রোজিনা ও শশুর বাড়ীর লোকজনের সাথে বিরোধ চলে আসছিলো। আজ মিমাংসার কথা ছিলো। মিলন আজ দুপুরে দাওয়াত খেতে বাড়ী থেকে রওনা হয়ে আদাখোলা ঈদ’গা মসজিদ পযর্ন্ত আসলে তাকে নৃসংশভাবে কুপিয়ে হত্যা করা হয়। মিলন’কে তার শশুর আউয়াল,শ্যালক মাসুম,রহিম ও রুবেল মিলে পরিকল্পিতভাবে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়। স্বজন ও স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মিলন’কে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তাব্যরত তাকে মৃত্যু ঘোষণা করেন।

 

এ বিষয়ে মিলনের স্ত্রী রোজিনা জানায়, মিলন এর সাথে অনেকের সাথে শত্রুতা ছিলো। আমার পরিবারের কেউ এ হত্যা কান্ডের সাথে জড়িত না। রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তাব্যরত চিকিৎসক ডাঃ খালিদ হোসেন জানান,স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই মিলনের মৃত্যু হয়েছে। তার শরীরে ১০-১২ টি ধারালো অস্ত্রের গভীর ক্ষতো রয়েছে। অতিরিক্ত রক্ত ক্ষরনের কারনে তার মৃত্যু হয়েছে। খবরপেয়ে পুলিশের উদ্ধাতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানায়, কে বা কারা কুপিয়ে এ হত্যাকান্ড ঘটিয়েছে তা যাচাই বাচাই চলছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।