নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কলাপাড়ায় ১৪ হাজার জাল টাকাসহ ওহিদুল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

 

রবিবার সকাল ১০টায় পৌর শহরের উপজেলা সড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। গ্রেফতার ওহিদুল উপজেলার পূর্ব মধুখালী গ্রামের মোতাহার তালুকদারের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সড়কের একটি দোকানে ওহিদুল এক হাজার টাকার ১৪টি নোট দিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠাতে বলেন। এ সময় ওই দোকানের মালিক টাকাগুলো জাল বলে শনাক্ত করে পুলিশে খবর দেয়। তবে ওই যুবকের সহযোগী সে সময় পালিয়ে গেছে।

 

কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জালনোট চক্রের সদস্যদের গ্রেফতারে পুলিশ সদস্যরা মাঠে তৎপর রয়েছে।