নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরের কাজীপাড়ায় ৩৫ বছরের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (১১ মার্চ) রাতে নগরের কাজীপাড়া প্রথম গলি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত মো. রাহাত হোসেন আজাদ (৩৫) ওই এলাকার বাসিন্দা ও মৃত মো. চেরাগ আলী হাওলাদারের ছেলে।
জানা গেছে, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার নিজ ঘর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাহাত হোসেন আজাদ আত্মহত্যা করেছেন।
তবে কী কারণে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি মো. মামুন উল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।