নিজস্ব প্রতিবেদক : ভোলা সদর উপজেলার ভোলার চর এলাকায় জমি বিরোধকে কেন্দ্র করে মো. সুমন (৩০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
তিনি রাজাপুর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাছির সর্দারের ছেলে।
রবিবার সকালে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সুমন চরে গরুকে ঘাস খাওয়াতে গেলে মিন্টু খাঁ, হালিম খাঁ ও শাহিন খাঁর নেতৃত্বে একদল সন্ত্রাসী পূর্ব পরিকল্পিতভাবে ওৎ পেতে থেকে তাকে লক্ষ্য করে গুলি করে। প্রাণ বাঁচাতে সুমন দৌড়ে মেঘনা নদীতে ঝাঁপ দেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপুরে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃমনিরুল ইসলাম জানান, এগটনায় মামলার প্রস্তুতি চলছে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।