উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার পার্শ্ববর্তী বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামে ভূল ব্যাখা দিয়ে জাল মৃত্যু সনদ তৈরি করে অসহায় পরিবারের শেষ সম্বল ভিটে-মাটি জোরপূর্বক দখলের পায়তারা চালাচ্ছে প্রভাবশালী ভূমিদস্যুরা বলে অভিযোগ পাওয়া গেছে।

 

এ ঘটনায় বরিশাল আদালত ও বরিশাল জেলা প্রশাসকের বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

 

অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায় ইলুহার গ্রামের মৃত হক সুফির ছেলে আঃ হামেদ সুফি বিগত ২৩/৪/২০১৪ইং তারিখ দলিল নং ৫১০ চাখার সাব রেজিস্টি অফিসে হাজির হইয়া মোসাঃ রাহেলা বেগম বরাবর একটি দলিল সম্পাদন করিয়েছেন।

 

উক্ত হামেদ সুফির দলিলকৃত জমি ওই এলাকার মোঃ মিজান, ইমরান সুফি, শাওন, মজিবর,হাকিম মিলে হামেদ সুফির একটি জাল মৃত্যু সনদ ইলুহার ইউনিয়ন পরিষদ হইতে উক্ত রেজিস্ট্রিকৃত দলিলের ১ মাস ৩ দিন পূর্বে মৃত্যুর সনদ বের করেছেন। যাহার মৃত্যু তারিখ ২০-০৩-২০১৪- ইং তারিখ।

 

উল্লেখ থাকে যে- ইলুহার গ্রাম চকিদার ও সুফিবাড়ী লোক মারফাত থেকে জানা যায় যে -আঃ হামেদ সুফি তিনি বিগত ২২-০৫-২০১৪-ইং তারিখ মৃত্যুবরণ করেন।

 

বিবাদীগণ যোগাযোগের মৃত্যু ব্যক্তির জমি আত্মসাৎ করার জন্য এই মৃত্যু সনদটি বিগত- ৩০-০৬-২০২৫ -ইং তারিখ ইউনিয়ন পরিষদকে ভুল বুঝাইয়া মৃত্যু সনদটি তৈরি করে। দলিল রেজিস্ট্রি একই তারিখে আঃ হামেদ সুফির নামে জনতা বাজারে একটি দোকান পজিশন ঘর নোটারি পাবলিক ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বরাবর হস্তান্তর করেন তার স্ত্রীর রাহেলা বেগমের নামে।

 

মোসাঃ রাহেলা বেগম বিগত ২৫-১১-২০১৪-ইংরেজি তারিখে জনতা বাজারে দোকান ঘরটি পজিশনসহ সাব বিক্রি করেন -আঃ ছালাম সুফির বরাবর হস্তান্তর করেন। বিগত ০৮-০১-২৬ইং তারিখে মোঃ মিজান জাল মৃত্যু সনদপত্রটি দিয়ে-মোকাম বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে সি আর মামলা নং-১০ বানারীপাড়া- জাল জালিয়াতি মামলা করেন ভুক্তভোগীর নামে।

 

এ বিষয়ে ভুক্তভোগী আঃ ছালাম সুফি বাদী হয়ে বরিশাল জেলা প্রশাসক ও বরিশাল আদালতে অভিযোগ করেন। অভিযুক্তরা বিষয়টি এড়িয়ে যায়। এদিকে ওই প্রতারক ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।