নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের বিজয় উপলক্ষে এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়া–এর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন সুষ্ঠু ও সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারেন, সে জন্য বিশেষ দোয়া করা হয়।
আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) জুমার নামাজের পর চরকাউয়া নয়ানী চৌমুখী জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ধানমন্ডি থানা যুবদলের সাবেক সহ-সভাপতি ও বর্তমান ধানমন্ডি থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মোকলেচুর রহমান, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ মাহামুদ হোসেন আশরাফ, চরকাউয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ শাহ আলম, বরিশাল সদর স্বেচ্ছাসেবক দলের নেতা মনিরুল ইসলাম মাসুম, বরিশাল মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রেদোয়ান, চরকাউয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাশিদুল ইসলাম হাসান, তাঁতীদল আহ্বায়ক মোঃ রিপন হাওলাদার, চরকাউয়া ১নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোঃ পলাশ হাওলাদার ও সাধারণ সম্পাদক মোঃ রিপন হাওলাদার (শুক্কুর), চরকাউয়া ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন শিকদারসহ ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং দলের অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। স্থানীয় নেতারা বলেন, ধানের শীষের বিজয়কে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।