নিজস্ব প্রতিবেদক : ইসলামী অন্দোলন বাংলাদেশের আমীর  ও চরমোনাই পীর  মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম  বলেছেন , ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় এলে বাংলাদেশ কে দৃর্নীতিমুক্ত করা হবে।

 

বাংলাদেশের ১৮ কোটি মানুষের মুখে হাসী ফুটানোর জন্য যা যা করা দরকার তাই করা হবে । দেশের মানুষ যাতে  স্বাধীন ভাবে চলাচল করতে পারে সে পদক্ষেপ নেয়া হবে।

 

বরগুনা-১ আসনের প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ ও বরগুনা-২ আসনের প্রার্থী মাওলানা মো: মিজানুর রহমান কাসেমী কে হাত পাখা মার্কার প্রর্থী হিসাবে পরিচয় করিয়ে  দিয়ে তিনি বলেন  “ হাতপাখা মার্কা বিজয়ী হলে বরগুনা জেলাকে মডেল বরগুনা হিসাবে তৈরী করা হবে।

 

শুক্রবার সকাল ১০ টায় আমতলী পৌরসভা মাঠে ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখা কর্তৃক আয়োজিত হাত পাখার এক   নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

বরগুনা -১ আসনের প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিইল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন ,”বরগুনা-২ আসনের প্রার্থী মো: মিজানুর রহমান কাসেমী , প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহাবুবুর রহমান, অধ্যাপক আশ্রাব আলী আকন , ইসলামী আন্দোলন  বরগুনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, সহ সম্পাদক মাওলানা রেজাউল করিম আকন, আমতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক জেহাদী ,(প্রমুখ)