নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলার আগৈলঝাড়ার বাকাল ইউনিয়নের পয়সা বাজারের কাওছাররের চায়ের দোকানের সামনে থেকে বুধবার ২৩ আগস্ট রাতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের সময় আশি পিস ইয়াবাসহ ছয় জনকে গ্রেফতার করে আগৈলঝাড়া থানা পুলিশ।
তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার বিকেলে গ্রেফতারকৃতদের বরিশাল আদালতে প্রেররণ করা হয়েছে।
স্থানিয় ও মামলা সূত্রে জানাগেছে, বুধবার গভীর রাতে উপজেলার বাকাল ইউনিয়নের পয়সারহাট বাজারের কাওছার হাওলাদারের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করছিলো।এসময় আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.মাসুদ খান এর নেতৃত্বে ছয় জনকে আশি পিচ ইয়াবা সহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো বরিশাল জেলার গৌরনদী উপজেলার নন্দনপট্টি গ্রামের মৃত আঃ রব সরদার ছেলে মহিউদ্দিন হেমওলা সরদার (৪২), গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার পীড়ার বাড়ী গ্রামেরমৃত বিজয় কৃষ্ণ মল্লিক ছেলে বিকাশ মল্লিকহে দয়াল (৪২), পশ্চিম নৈয়ারবাড়ী গ্রামের মোতালেব বয়াতী ছেলে মিরন বয়াতী (৫২),উত্তারপাড় গ্রামের মৃত বিমল অধিকারী ছেলে উজ্জল অধিকারী (৩০), পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার বালিহারী গ্রামের আঃ বারেক ওরফে কাবারেক ছেলে আঃ রাজ্জাক (৪৩), বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সা গ্রামের মৃত গয়েজ উদ্দিন সরকার ছেলে শামসুল হক (৪০)।
এসময় পালিয়ে যায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার পশ্চিম পয়সা গ্রামেরএনাজউদ্দিন সিকাদর, মিজানুর রহমান সিকদার (৪২)। এদের বিরুদ্ধে আগৈলঝাড়া থানা এসআই মো. সেলিম বাদী হয়ে একটি মামলাদায়ের করেন।
এবিষয়ে আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.মাসুদ খান বলেন, বুধবার ২৩ আগস্ট রাতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের সময় আশি পিস ইয়াবাসহ ছয় জনকে গ্রেফতার করি। তাদের বিরুদ্ধে আগৈলঝাড়া থানা একটি মামলা দায়ের করা হয়েছে।গ্রেফতারকৃতদের বুধবার বিকেলে বরিশাল আদালতে পাঠানো হয়য়েছে।
আদালতের নিদের্শে আসামিদের কারাগারে প্রেররণ করা হয়েছে।