ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় এবং পূবালী ব্যাংক পিএলসি, ভাণ্ডারিয়া শাখার উদ্যোগে ‘ক্যাশলেস ভাণ্ডারিয়া বাজার’ গঠনের লক্ষ্যে ভাণ্ডারিয়া ক্যাশলেস কাউন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে সকালে “এক দেশ এক ছজ, লেনদেনে ইঅঘএখঅ ছজ” প্রতিপাদ্য নিয়ে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ভাণ্ডারিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় সুপারি পট্টি এলাকায় গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।

পূবালী ব্যাংক পিএলসি ভাণ্ডারিয়া শাখা ব্যবস্থাপক মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন গ্রাহক ও ব্যবসায়ী নেতা মাসুদ রানা পলাশ, আলহাজ্ব বাদশা জোমাদ্দার, আব্দুস সালাম খোন্দকার, মো. মোশারেফ হোসেন সিকদার, মো. শহিদুল্লাহ তালুকদার এবং ব্যাংকের ক্যাশ ইনচার্জ চন্দন কুমার বিশ্বাস সহ স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ক্যাশলেস কাউন্টারের উদ্বোধন করা হয়। ডিজিটাল ও ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে আয়োজনের শেষ পর্যায়ে উপস্থিত শতাধিক ব্যবসায়ী ও গ্রাহকের মাঝে ‘বাংলা কিউ.আর’ ক্রেস্ট বিতরণ করা হয়।