ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাণ্ডারিয়ায় যুবলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০১:১৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ২৪ Time View
৪৯

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নিষিদ্ধ সংগঠনের তেলিখালী ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মিজানুর রহমান (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাত ৮টার দিকে উপজেলার তেলিখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি তেলিখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওই এলাকার মৃত আব্দুল হাকিম হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মিজানুর রহমানের বিরুদ্ধে ভাণ্ডারিয়া থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেওয়ান জগলুল হাসান জানান, বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় অভিযুক্ত হওয়ায় মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পটুয়াখালীতে কুয়ায় পড়ে শিশুর মৃত্যু

ভাণ্ডারিয়ায় যুবলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেফতার

Update Time : ০১:১৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬