ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যৌথবাহিনীর অভিযানে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৬:৩০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৭ Time View
১৩০

নিজস্ব প্রতিবেদক : শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা ব্যাপারী কান্দি এলাকা থেকে ৯৫টি ককটেল ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী।

সোমবার (২ ফেব্রুয়ারি) ভোররাতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ এই অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন- মেহেদী হাসান (২৫), বাচ্চু পেদা (৬০) ও রনি পেদা (১৮)।

নড়িয়া থানা সূত্র জানায়, শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা ব্যাপারী কান্দি এলাকার একটি বাড়িতে ককটেল রাখা হয়েছে এমন তথ্য আসে পুলিশের কাছে। সোমবার ভোর রাতের দিকে নড়িয়া থানার পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে ওই এলাকায় অভিযান চালায়। ওই এলাকার পেদা মসজিদের বারান্দা ঘর, ওই গ্রামের খলিল পেদা, জিলু মাদবর ও বাচ্চু পেদার ঘর থেকে ১২টি বালতিতে রাখা অবস্থায় ৯৫টি ককটেল উদ্ধার করা হয়েছে। এ সময় ওই স্থান থেকে কয়েকটি টেটা, রামদাসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে মেহেদী হাসান (২৫), বাচ্চু পেদা (৬০) ও রনি পেদা (১৮) নামের তিন ব্যক্তিকে আটক করেছে। উদ্ধার হওয়া ককটেল, ধারালো অস্ত্র ও আটক তিন ব্যক্তিকে নিয়ে সকাল আটটার দিকে নড়িয়া থানায় আসেন উপপরিদর্শক অখিল রঞ্জন সরকার।

পুলিশ জানায়, গত বছর আগস্ট মাসে ওই এলাকা থেকে ৬০টি ককটেল উদ্ধার করেছিল পুলিশ। ওই ককটেলগুলো পুলিশের এন্টি টেররিজম ইউনিট সদস্যরা নিস্ক্রিয় করে। নড়িয়ার পোড়াগাঁছার পাশের গ্রাম জাজিরার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারী কান্দির একটি বাড়িতে গত ৮ জানুয়ারি ককটেল বিস্ফোরণে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। গত তিন দিনে নড়িয়ার আরো তিনটি স্থান থেকে ২২টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

এ ব্যাপারে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ব্যাপারিকান্দি এলাকায় অভিযান চলাকালে বেশ কয়েকটি বাড়ি থেকে ৯৫টি হাতবোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজন আটক আছে। মামলা রুজু শেষে তাদের আদালতে পাঠানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

তালতলীতে মর্গে মরদেহ নিতে গিয়ে দুই পক্ষের হাতাহাতি

যৌথবাহিনীর অভিযানে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

Update Time : ০৬:৩০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬