ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলা মামলা নির্যাতনের প্রতিবাদ

  • Reporter Name
  • Update Time : ১১:৫০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ৩২ Time View
৬১

নিজস্ব প্রতিবেদক : বরিশালসহ দেশের বিভিন্নস্থানে সাংবাদিকদের উপর হামলা, মামলা ও নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল টেলিভিশন মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। পাশাপাশি বরিশালের সাংবাদিকসহ দেশব্যাপী সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিটিএমএ’র নেতৃবৃন্দরা।

মঙ্গলবার দিবাগত রাতে সংগঠনের পক্ষ থেকে প্রেরিত ই-মেইল বার্তায় জানা গেছে, সোমবার রাতে অনুষ্ঠিত বিটিএমএ’র সাধারন সভা থেকে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। সংগঠনের সভাপতি এটিএন বাংলা ও এটিএন নিউজ’র বরিশাল ব্যুরো প্রধান হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এনটিভি’র সিনিয়র করেসপন্ডেন্ট আকতার ফারুক শাহিন। সভায় বক্তারা দেশের বিভিন্নস্থানে কর্মরত সংবাদকর্মীদের উপর হামলা, মিথ্যে মামলা ও নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা গণতান্ত্রিক বিএনপি সরকার যেখানে সারাদেশে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহন করছে, সেখানে কতিপয় দুর্বৃত্ত ধারাবাহিকভাবে সংবাদকর্মীদের উপর হামলা-মামলা ও নির্যাতন চালিয়ে যাচ্ছে।

বক্তারা আরও বলেছেন, মূলত অন্যায় দুর্নীতি ঢাকতেই সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে মামলা দায়ের করা হচ্ছে। অবিলম্বে এসব হামলা-মামলা ও নির্যাতন বন্ধ না হলে পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে রাজপথের আন্দোলনে নামবে টেলিভিশন, অনলাইন এবং মাল্টিমিডিয়ায় কর্মরত বরিশালের সংবাদকর্মীরা। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মো. আলী জসিম (আরটিভি), বিধান সরকার (একাত্তর টেলিভিশন), অপূর্ব অপু (সময় টেলিভিশন), এম জসিম উদ্দিন (প্রথম আলো), সুমন চৌধুরী (সমকাল), নিকুঞ্জ বালা পলাশ (জি টিভি/আমার দেশ), মর্তুজা জুয়েল (দীপ্ত টিভি), শাহিন হাফিজ (ইত্তেফাক), সালেহ টিটু (বাংলা ট্রিবিউন), সুখেন্দু এদবর (একুশে টেলিভিশন), এম মিরাজ হোসাইন (বনিক বার্তা), এম জহির (ইত্তেফাক মাল্টিমিডিয়া), শেখ শামিম (মোহনা টেলিভিশন), খোকন আহম্মেদ হীরা (জনকণ্ঠ/বাহান্ন নিউজ), শাওন খান (জাগো নিউজ), মুশফিক সৌরভ (বাংলা নিউজ), তন্ময় তপু (নাগরিক টিভি), সৈয়দ মেহেদী (স্টার নিউজ), জিহাদ মাহমুদ (ডিবিসি), আমিনুল ইসলাম ফিরোজ (এশিয়ান টেলিভিশন), মোঃ ওমর ফারুক (বিএইচ এস নিউজ), আরিফুল ইসলাম (চ্যানেল ওয়ান), ফাহিম ফিরোজ (মানব কন্ঠ), নাসির উদ্দিন (বিজয় নিউজ), এস এন পলাশ (ঢাকা টাইমস), জিয়াউল করিম মিনার (কালের কন্ঠ),  আরিফ হোসেন (বিজয় টিভি), নাজমুল রিপন (বাংলা টিভি), আব্দুর রহমান (বরিশাল নিউজ ২৪), হাওলাদার রাসেল (আয়না টিভি), মেহেদী হাসান রাতুল (আজকের পত্রিকা), আদনান অলি (এদিন), জুবায়ের ইসলাম চৌধুরী (আনন্দ টিভি), মৃত্যুঞ্জয় রায় (চর্চা), অনিকেত মাসুদ (ঢাকা মেইল), জিহাদ হাসান (আগামীর সময়), মামুন অর রশিদ (বরিশাল বানী), আমিনুল সোহাগ (রিপোর্ট ৭১), মনিকা চৌধুরী (যুগান্তর মাল্টিমিডিয়া), রেদওয়ান রানা (সিটি নিউজ), মোঃ সাইয়ান (প্রথম আলো), এন আমিন রাসেল (টপ নিউজ), কমল দাস (একুশে মাল্টিমিডিয়া), মেহেদী হাসান শুভ (বরিশাল টুডে), মজিবর রহমান নাহিদ (গ্লোবাল টিভি) প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলা মামলা নির্যাতনের প্রতিবাদ

Update Time : ১১:৫০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬