ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় দুই যুবকের মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১১:৫৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫৪ Time View
১২৬

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কলাপাড়ায় গলায় ফাঁস দিয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার  দুপুর ও বিকেলে এসব ঘটনায় পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে।

নিহতরা হলেন রাজমিস্ত্রী ওমর ফারক ও অটোচালক আল আমিন। পুলিশ ও নিহতের স্বজনরা জানায় কলাপাড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের নাচনাপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় রুমের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আত্মহত্যা করেন ওমর ফারুক (২৩)।

তিনি বরগুনার আমতলী উপজেলার সেকেন্দারখালী ইউনিয়নের বাসিন্দা নজরুল হাওলাদারের ছেলে।

ঘটনার সময় ওমর ফারুক ঘরের ভেতরে একাই ছিলেন। পরে তার মা খাদিজা বেগম কাজ শেষে বাসায় ফিরে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। আশপাশের লোকজন ছুটে এসে তাকে নামিয়ে ফেলে পুলিশে খবর দেয়। পরে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে একই দিন বিকেলে কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা আবাসনে নিজ বসতঘর থেকে মো. আল আমিন (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি ওই এলাকার খোকন হাওলাদারের ছেলে এবং পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, পুলিশ নিহত দুজনের মরদেহ উদ্ধার করেছে।  কেন কী কারণে তারা আত্মহত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করার প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া

কলাপাড়ায় দুই যুবকের মরদেহ উদ্ধার

Update Time : ১১:৫৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬