ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চরফ্যাশনে প্লাস্টিকের বিনিময়ে চারাগাছ উপহার দিলো বসুন্ধরা শুভসংঘ

  • Reporter Name
  • Update Time : ১১:৩২:২২ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ৩৪ Time View
৫৮

নিজস্ব প্রতিবেদক : ভোলার চরফ্যাশনে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা উপহার দেওয়া হয়েছে। গতকাল শনিবার শুভসংঘের চরফ্যাশন উপজেলা শাখা এ আয়োজন করে।

‘প্লাস্টিক দিন, গাছ নিন’ শীর্ষক এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং আশপাশের এলাকা থেকে প্লাস্টিকের বোতল, পলিথিন, চিপসের প্যাকেট, কোমল পানীয়ের বোতল, প্লাস্টিক মোড়কসহ বিভিন্ন ধরনের প্লাস্টিক বর্জ্য জমা দেন। পরে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে তাদের হাতে বিভিন্ন ধরনের গাছের চারা তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, বর্তমানে প্লাস্টিক দূষণ বিশ্বব্যাপী একটি গুরুতর পরিবেশগত সংকটে পরিণত হয়েছে। অপরিকল্পিতভাবে প্লাস্টিক বর্জ্য ফেলায় নদী-নালা, খাল-বিল, কৃষিজমি এবং জনবসতিপূর্ণ এলাকায় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। মাটির উর্বরতা কমে যাচ্ছে, জলাশয়ের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং বিভিন্ন প্রাণী ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। এসব বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং পরিবেশ রক্ষায় তাদের সম্পৃক্ত করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

চরফ্যাশন উপজেলা শাখার সদস্য সচিব কাউসার আহমেদ বলেন, ‘পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকার বা কোনো প্রতিষ্ঠানের নয়; এটি প্রত্যেক নাগরিকের সামাজিক ও নৈতিক দায়িত্ব। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হচ্ছে। তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো সমস্যা মোকাবিলায় বৃক্ষরোপণ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করতে পারে।’

শাখার যুগ্ম আহ্বায়ক জুবায়ের আহমেদ জানান, তরুণদের সম্পৃক্ত করে পরিবেশ সংরক্ষণের আন্দোলনকে আরও বেগবান করাই তাদের মূল লক্ষ্য। প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে গাছের চারা বিতরণের মাধ্যমে একদিকে যেমন পরিবেশ দূষণ কমানো সম্ভব হবে, অন্যদিকে মানুষের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহও বৃদ্ধি পাবে।

কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ ব্যতিক্রমধর্মী ও অনুপ্রেরণাদায়ক মনে হয়েছে। প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে গাছের চারা পাওয়ার মাধ্যমে যেমন পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়বে; তেমনি নিজেদের বাড়ি ও আশপাশের এলাকায় গাছ লাগানোর প্রতিও উৎসাহ জোগাবে।

এ সময় বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে সবাইকে প্লাস্টিকের ব্যবহার কমানো, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন এবং বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

চরফ্যাশনে প্লাস্টিকের বিনিময়ে চারাগাছ উপহার দিলো বসুন্ধরা শুভসংঘ

Update Time : ১১:৩২:২২ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬