ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়া অন্তঃপ্রাণ মাহাবুব শিকদার হলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক

  • Reporter Name
  • Update Time : ১০:১২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ২১ Time View
৪২
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : মাহাবুব শিকদার আপদামস্তক জাতীয়তাবাদী আদর্শের জিয়া অন্তঃপ্রাণ এক অগ্রসৈনিক। প্রায় তিন দশক ধরে তিনি এ আদর্শ ধারণ ও লালন করেন। তৃনমূল থেকে উঠে আসা মাহাবুব শিকদারের  স্কুল জীবনে ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে হাতে খড়ি। ৯০ দশকের মাঝামাঝি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ডাকসাইটেের নেতা মাহাবুব শিকদার তার অমিত সাহস, মেধা-মনন, সাংগঠনিক দক্ষতা ও বিচক্ষনতায় পরবর্তীতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক পদ অলঙ্কিত করেন।
২০০১-০৬ বিএনপি জোট সরকার আমলে তৎকালীণ বিএনপি চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্নেহসাহর্যে যাওয়ার সৌভাগ্য ঘটে তার।  অসীম সাহস,মেধা ও সাংগঠনিক দক্ষতায় কালক্রমে তিনি বিএনপির কেন্দ্রীয় নেতাদের স্নেহসান্নিধ্য লাভ করে আস্থাভাজনে পরিণত হন।
 ওয়ান ইলেভেন সরকার ও  আওয়ামী লীগ সরকার আমলের গত  ১৭ বছর রাজধানীতে বিএনপির সব আন্দোলন সংগ্রামে তিনি সন্মূখ সারিতে ছিলেন। এ কারনে তাকে অসংখ্য রাজনৈতিক হয়রাণিমূলক মামলার আসামী হতে হয়েছে। জেল-জুলুম হুলিয়ার শিকার  হয়েও দমে জাননি তিনি।  জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনেও রাখেন বিশেষ ভূমিকা। সম্প্রতি তিনি তার দীর্ঘ ত্যাগ-তিতিক্ষার পুরস্কার পেয়েছেন।  সদ্য ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে তাকে সদস্য (সহ-সাধারণ সম্পাদক পদ মর্যাদা) করা হয়েছে।
রাজপথ কাঁপানো সাবেক ছাত্রনেতা ও বর্তমানে যুবনেতা মাহাবুব শিকদার ইতিহাস-ঐতিহ্য ও জ্ঞানী-গুণীর চারণভূমি বরিশালের বানারীপাড়া উপজেলার সন্তান।
বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
নবগঠিত এই কেন্দ্রীয় কমিটিতে মাহাবুব শিকদার সদস্য (সহ-সাধারণ সম্পাদক পদ মর্যাদা) পদে  স্থান পেয়েছেন। মাহাবুব শিকদার এ পদ পেয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের প্রতি অনিঃশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে তার ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালণের প্রত্যয় ব্যক্ত করেন।
প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ১৯৭৮ সালে প্রতিষ্ঠার পর এই প্রথম বানারীপাড়া উপজেলার কোনও সন্তান কেন্দ্রীয় কমিটিতে ঠাঁই পেলেন।ফলে দলীয় নেতা-কর্মী ও সমর্থকসহ এলাকাবাসী দারুন উচ্ছ্বসিত। তাঁর নেতৃত্বে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে স্থানীয় নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জিয়া অন্তঃপ্রাণ মাহাবুব শিকদার হলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক

Update Time : ১০:১২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬