ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক তুহিনের উপর হামলার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ১২:৩৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ৩৭ Time View
৭৫

নিজস্ব প্রতিবেদক : ঢাকার সাভারে দেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও জাতীয় প্রেসক্লাবের সদস্য সাংবাদিক তাইফুর রহমান তুহিন ও এসএ টিভির সাংবাদিক সাদ্দমসহ তাদের টিমের উপর মাদক ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা এগারোটায় কলাপাড়া প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি এবং কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের আয়োজনে প্রেসক্লাব চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সচেতন নাগরিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, প্রথম শ্রেনীর একজন সাংবাদিকের উপর হামলা শুধু ব্যক্তি তুহিনের উপর নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের উপর আঘাত। তাই অনতিবিলম্বে হামলার মূলহোতা ও মাদক ব্যবসায়ী শামীমসহ সকল আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ মানববন্ধনে কলাপাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক অমল মুখার্জি, সাবেক সভাপতি হুমায়ুন কবির, মেসবাহ উদ্দিন মান্নু, সাবেক সাধারন সম্পাদক মোশাররফ হোসেন মিন্টু,প্রতিষ্ঠাতা সদস্য বিশ্বাস শিহাব পারভেজ, টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন বিপু,রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক আরিফ সুমন,মানবকন্ঠের গোফরান পলাশ, একাত্তর টিভির মিলন কর্মকার রাজু,এখন টিভির জসীম পারভেজ,দীপ্ত টিভির ইমরান ও বিজয় টিভির নাহিদ পারভেজ, আনন্দ টিভির সুজন মৃধা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার সাভারের পশ্চিম রাজাশন এলাকায় মাদক চোরাকারবারি ও মাদকের বিস্তার নিয়ে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হন সাংবাদিক তুহিন ও সাদ্দামসহ তাদের টিমের সদস্যরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

সাংবাদিক তুহিনের উপর হামলার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন

Update Time : ১২:৩৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬