ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উজিরপুরে দ্বিতীয় শ্রেণীর শিশুকে যৌন হয়রানি : গণপিটুনি খেয়ে হাসপাতালে বখাটে

  • Reporter Name
  • Update Time : ০১:১৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ৪৩ Time View
৭৬

নিজস্ব প্রতিবেদক : খাবারের প্রলোভন দেখিয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া ছয় বছরের এক শিশু কন্যাকে যৌণ হয়রানির অভিযোগে বখাটেকে স্থানীয়রা গণপিটুনি দিয়েছে। আহত বখাটে পিন্টু দাস বর্তমানে বরিশালের উজিরপুর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অভিযুক্ত পিন্টু দাস গৌরনদী উপজেলার বাটাজোর এলাকার হরহর গ্রামের বাসিন্দা মৃত খোকন দাসের ছেলে। রবিবার (২৪ মে) দুপুরে ভুক্তভোগী শিশু অভিযোগ করে, খাবারের প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের ওই যুবক কয়েকদিন আগে তাকে নির্জনস্থানে নিয়ে তার শরীরের জামা-কাপর খোলার সময় সে (শিশু) ওই যুবকের হাতে কামড় দিয়ে দৌঁড়ে পালিয়ে আসে। পরবর্তীতে বিষয়টি তার বাবাকে জানায়।

ভুক্তভোগী শিশুর বাবা অভিযোগ করে বলেন, তার মেয়ে পাশের বাড়িতে প্রাইভেট পড়তে গেলে ওই বাড়ির মৃত খোকন দাসের বখাটে ছেলে পিন্টু দাস (৩০) ধর্ষণের চেষ্টা করে। তার মেয়ের কাছ থেকে বিষয়টি তিনি শোনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেন।

তবে বখাটে পিন্টু দাস ধর্ষণ চেষ্টার অভিযোগ অস্বীকার করে রবিবার (২৪ মে) বিকেলে মোবাইল ফোনে বলেন, মিথ্যে অভিযোগ এনে এলাকার কতিপয় ব্যক্তি গত চারদিন পূর্বে আমার হাত ও পা বেঁধে অমানুষিক নির্যাতন করেছে। পরবর্তীতে পরিবারের লোকজনে আমাকে গুরুত্বর আহতাবস্থায় উদ্ধার করে উজিরপুর উপজেলা হাসপাতালে এনে ভর্তি করেছেন।

স্থানীয় ও অভিযুক্তের পরিবারের সদস্যরা জানিয়েছেন, দুই বছর পূর্বে স্বর্ণের দোকানে কাজ করতো পিন্টু দাস। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের পর এলাকায় ফিরে সে (পিন্টু দাস) মাদকের সাথে যুক্ত হয়ে পরেছে। এ ব্যাপারে অভিযুক্ত পিন্টু দাস বলেন, এলাকার অন্যান্য ব্যক্তিদের মাদক বিক্রিতে বাঁধা দেওয়ার কারণে তারা এখন আমাকে এলাকা ছাড়া করার জন্য নানা অপপ্রচার করছে।

এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

উজিরপুরে দ্বিতীয় শ্রেণীর শিশুকে যৌন হয়রানি : গণপিটুনি খেয়ে হাসপাতালে বখাটে

Update Time : ০১:১৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬