ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আগৈলঝাড়ায় সন্তান রেখে প্রেমিকের সাথে পালালেন প্রবাসীর স্ত্রী

  • Reporter Name
  • Update Time : ১১:৫৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ২৫ Time View
৪০

নিজস্ব প্রতিবেদক : পরকীয়ার টানে সৌদি প্রবাসীর স্ত্রী ও এক সন্তানের জননী সোহান নামে এক যুবকের হাত ধরে ঘর ছেড়েছেন। এ ব্যাপারে প্রবাসীর বাবা বাদী হয়ে বরিশাল আদালতে মামলা দায়ের করেছেন। ঘটনাটি বরিশালের আগৈলঝাড়া উপজেলার উত্তর চাঁদত্রিশিরা গ্রামের।

রবিবার (২৪ মে) দুপুরে মামলা সূত্রে জানা গেছে , ওই গ্রামের আলতাব হোসেন মোল্লার ছেলে মান্নান মোল্লার সাথে একই উপজেলার পশ্চিম সুজনকাঠী গ্রামের ফিরোজ বক্তিয়ারের মেয়ে ফিরোজা ইসলাম সোয়ার সাথে ২০২২ সালে সামাজিকভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ফাতিন ইসলাম মেহমেদ নামের তিন বছরের একটি পুত্র সন্তান রয়েছে। পরিবারের সচ্ছলতা ও কর্মের সুবাদে স্ত্রী সন্তানকে রেখে সৌদি আরবে পাড়ি জমায় মান্নান মোল্লা। এ সুবাদে তার স্ত্রী একই উপজেলার বাকাল গ্রামের হান্নান মোড়লের ছেলে আহম্মেদ সোহান ওরফে সোহান মোড়লের (২৫) সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পরেন। পরকীয়ার টানে গত ১৫ মে ফিরোজা ইসলাম সোয়া তার প্রেমিক আহমেদ সোহানের হাত ধরে পালিয়ে যায়।

মামলার বাদি আলতাব হোসেন মোল্লা জানান, বিয়ের সময়ে দেয়া স্বর্ণালংকার, বিদেশে থাকাকালীন পাঠানো নগদ অর্থ ও আইফোনসহ প্রায় ২১ লাখ ৮৫ হাজার টাকার মালামাল নিয়ে ফিরোজা ইসলাম সোয়া তার প্রেমিক সোহানের হাত ধরে পালিয়েছে।

তিনি আরও জানান, আমার তিন বছরের ফাতিন ইসলাম মেহমেদ নামের নাতিকে তার নানী ঘরে বন্দী করে রেখেছে। আমরা তাকে আনতে গেলে আমাদের কাছে দিচ্ছেনা। আমার নাতীসহ নগদ অর্থ ও স্বর্ণালংকার উদ্ধারের জন্য বরিশালে আদালতে দুইটি পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। আগৈলঝাড়া থানার ওসি মো. মাসুদ খান জানান, আদালতের নির্দেশনার কপি এখনও থানায় আসেনি। নির্দেশনার কপি হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

সিলেটে আ.লীগ নেতা, তার স্ত্রী ও গৃহপরিচারিকার গলাকাটা মরদেহ উদ্ধার

আগৈলঝাড়ায় সন্তান রেখে প্রেমিকের সাথে পালালেন প্রবাসীর স্ত্রী

Update Time : ১১:৫৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬