ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, আটক ৩

  • Reporter Name
  • Update Time : ০১:১৪:২১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ৬২ Time View
১০৮

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলে নারী সঙ্গীর সাথে সময় কাটাতে গিয়ে সুজন দালাল (৩০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

রোববার (১০ মে) সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।

নিহত সুজন বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের ভেদুরিয়া গ্রামের মৃত মোক্তার দালালের ছেলে। তিনি পেশায় বালুর বাল্কহেড শ্রমিক এবং দুই সন্তানের জনক ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৯ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সুজন তার বন্ধু মারুফ আকনকে নিয়ে নগরীর বিউটি রোড এলাকার আবাসিক হোটেল নছিবে যান। সেখানে লিমা নামে এক নারীর সাথে সময় কাটাতে হোটেলের ২০৩ নম্বর কক্ষ ভাড়া নেন তিনি। কক্ষে প্রবেশের কিছুক্ষণ পরই সুজন তার বন্ধু মারুফকে ফোন করে জানান যে, তিনি প্রচণ্ড অসুস্থ বোধ করছেন। দ্রুত তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় হোটেল ম্যানেজার জসীম, মারুফ আকন ও লিমা নামে ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলে নারী সঙ্গীর সাথে দীর্ঘ সময় কাটাতে তিনি কোনো শক্তিশালী যৌন উত্তেজক ওষুধ সেবন করেছিলেন। এর প্রতিক্রিয়ায় তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।

তিনি আরও বলেন, ‘লাশ ময়নাতদন্ত শেষে রোববার বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

বরিশালে আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, আটক ৩

Update Time : ০১:১৪:২১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬