ঢাকা ১১:২৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোর গ্যাংয়ের হামলায় আগৈলঝাড়ায় স্কুলছাত্র আহত

  • Reporter Name
  • Update Time : ১০:০২:০২ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ৫৩ Time View
১০৪

নিজস্ব প্রতিবেদক : বরিশালের আগৈলঝাড়ায় সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের হামলায় এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। ওই ছাত্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের লিটন সরদারের ছেলে রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র হৃদয় সরদারকে (১৬) সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্য এসএসসি পরীক্ষার্থী আলিম হাওলাদার (১৭) ও সাজিদ হাওলাদারসহ (১৬) ১০-১২ জনের একটি দল হামলা করে গুরুতর আহত অবস্থায় ফেলে রাখে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত হৃদয় সরদার বলেন, ‘আলিম ও সাজিদ আমাদের এলাকার একটি মেয়েকে উত্ত্যক্ত করায় আমি এর প্রতিবাদ করি। এ কারণে তারা আমাকে কয়েক দফায় মারধর করে।

পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসাও করা হয় কয়েকবার। এরই রেশ ধরে সোমবার মনসুর হাওলাদারের জমিতে কাজ করে ধান কেটে মাথায় করে নিয়ে আসার সময় আবারও তারা ১০-১২ জন আমার ওপর হামলা করে।

এই কিশোর গ্যাংয়ের সদস্যরা এলাকায় বিভিন্ন লোকজনকে মারধর ও মেয়েদের উত্ত্যক্ত করে আসছে।

এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

কিশোর গ্যাংয়ের হামলায় আগৈলঝাড়ায় স্কুলছাত্র আহত

Update Time : ১০:০২:০২ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬