ঢাকা ১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় ৭ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা বিএনপি নেতার

  • Reporter Name
  • Update Time : ০৪:০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ২২৭ Time View
৩৫৭

নিজস্ব প্রতিবেদক : ভোলার চরফ্যাশনে সাত সাংবাদিক ও এক বিএনপি নেতার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেছেন দলটির সাবেক (বহিষ্কৃত) সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া।

বিষয়টি জানাজানি হলে কর্মরত সংবাদকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় ওঠে।

গত ২৮ এপ্রিল বরিশাল সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে করা মামলাটি আদালত রেকর্ডভুক্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি জুলফিকার মাহামুদ নিয়াজ, সাধারণ সম্পাদক কামাল গোলদার, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নোমান সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম মুকুল, নির্বাহী সদস্য আবু সিদ্দিক ও আমিনুল ইসলাম। আর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন।

সাংবাদিকদের অভিযোগ, ইউএনওর পরিচিতি সভায় সাংবাদিকদের নিয়ে কটূক্তির প্রতিবাদ করায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ মামলা করা হয়েছে। দ্রুত মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।

এ বিষয়ে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ আল ফরিদ বলেন, আদালতের নির্দেশনায় মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

ভোলায় ৭ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা বিএনপি নেতার

Update Time : ০৪:০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬