ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় ধর্ষণ মামলায় এনসিপি নেতার বাবা কারাগারে

  • Reporter Name
  • Update Time : ১১:৩১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • ২৮ Time View
৫৯

নিজস্ব প্রতিবেদক : ভোলার চরফ্যাশনে এক শিশুকে ধর্ষণের অভিযোগে এনসিপির বরিশাল বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত খন্দকার মঞ্জুর বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৩০ এপ্রিল ধর্ষণের ঘটনায় শশীভূষণ থানায় মামলা দায়ের হলে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে শনিবার (২ মে) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শশীভূষণ থানার (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার সেলিম খন্দকার (৫৫) উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৮ এপ্রিল সকাল ৯টার দিকে সেলিম খন্দকারের বিল্ডিংয়ের কাছে সাত বছর বয়সী স্কুলছাত্রীসহ অন্যান্য বাচ্চারা খেলাধুলা করছিল। এসময় সেলিম খন্দকার ওই শিশুকে বিভিন্ন ধরনের খাবারসহ টাকার প্রলোভন দেখিয়ে তার একতলা বিল্ডিংয়ের মধ্যে একটি কক্ষে নিয়ে কুপ্রস্তাব দেন। শিশুটি রাজি না হলে মুখ চেপে জোর করে তাকে ধর্ষণ করে।

পরদিন সকাল সাড়ে ১০টার দিকে ওই শিশু বাসায় ফিরলে ব্যাথা অনুভব করলে কান্না কাটি করতে থাকে। তার পরিবারের লোকজন কি হয়েছে জিজ্ঞেস করলে সেলিম খন্দকার মেয়েটির সঙ্গে খারাপ কাজ করেছে বলে সে পরিবারকে জানায়।

এ বিষয়ে এনসিপির বরিশাল বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত খন্দকার মঞ্জু বলেন, ‘পারিবারিক বিরোধের জেরে আমার বাবার বিরুদ্ধে ধর্ষণ মামলা দেওয়া হয়েছে।

এ বিষয়ে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আহমেদ বলেন, অভিযুক্ত সেলিম খন্দকার ধর্ষণের বিষয়টি নিজেই স্বীকারোক্তি দিয়েছেন। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

ভোলায় ধর্ষণ মামলায় এনসিপি নেতার বাবা কারাগারে

Update Time : ১১:৩১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬