ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাথরঘাটায় ৫১০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

  • Reporter Name
  • Update Time : ১১:২৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • ২৮ Time View
৫৫

নিজস্ব প্রতিবেদক : বরগুনার পাথরঘাটায় নিজ বাসা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. আরাফাত রহমান অভিকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে পাথরঘাটা পৌর শহরের ইমন আলী রোডের বাসা থেকে তাকে আটক করা হয়।

আটক আরাফাত রহমান অভি পাথরঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকার আনসার আলীর ছেলে। তিনি বরগুনা জেলা ছাত্রদলের সহসম্পাদক এবং পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে পুলিশ অভির বাসায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় তার বাড়ি থেকে ৫১০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পাথরঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে অভির বাড়িতে মাদকবিরোধী অভিযান চালানো হয়। তল্লাশিকালে তার ঘর থেকে ৫১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

পাথরঘাটায় ৫১০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

Update Time : ১১:২৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬