ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় বজ্রাঘাতে নিহত ২

  • Reporter Name
  • Update Time : ০৪:১২:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৪৯ Time View
৮০

নিজস্ব প্রতিবেদক : বরগুনার আমতলী ও পাথরঘাটা উপজেলায় পৃথক বজ্রাঘাতের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বৃষ্টির সময় এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আমতলী উপজেলার পূজাখোলা গ্রামের কৃষক নুরজামাল (৫৪) এবং পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা এলাকার জেলে আল আমিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে আমতলী উপজেলার পূজাখোলা গ্রামে বৃষ্টির মধ্যে বিলে মাছ ধরতে যান কৃষক নুরজামাল। মাছ ধরা অবস্থায় হঠাৎ বজ্রাঘাতে তার শরীর ঝলসে যায় এবং তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

অন্যদিকে, একই সময়ে পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদীতে মাছ ধরছিলেন জেলে আল আমিন। সেখানে আকস্মিক বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি, ৯ জনকে কারণ দর্শানোর নোটিস

বরগুনায় বজ্রাঘাতে নিহত ২

Update Time : ০৪:১২:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬