ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরনদী পৌরসভার উন্নয়ন প্রকল্পে অনলাইন লটারি ড্র সম্পন্ন

  • Reporter Name
  • Update Time : ১০:৪৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ২৯ Time View
৫৮

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদী পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে দরপত্রের অনলাইন লটারি (ড্র) সম্পন্ন হয়েছে।

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে পরিচালিত হওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

লটারি ড্র কার্যক্রম পরিচালনা করেন গৌরনদী পৌর প্রশাসক মোঃ ইব্রাহিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী অহিদুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশীদ এবং নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালেহসহ প্রশাসনিক কর্মকর্তা মো. বাদশা মিয়া।

পৌরসভা সূত্রে জানা যায়, মোট ১২টি প্যাকেজের বিপরীতে অনলাইনে ৪৪টি দরপত্র জমা পড়ে। সেখান থেকে লটারির মাধ্যমে একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচন করা হয়। নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মেসার্স আছিয়া ট্রেডার্স, বন্ধু ট্রেডার্স, মেসার্স সাদ বিল্ডার্স, মেসার্স কাজী এন্টারপ্রাইজ, বনলতা এন্টারপ্রাইজ, হাফিজা এন্টারপ্রাইজ, তুয়া এন্টারপ্রাইজ, রাইয়ান এন্টারপ্রাইজ, এমএস নাফিজ এন্টারপ্রাইজ, কে এস ট্রেডার্স এবং মায়ের দোয়া এন্টারপ্রাইজ।

জানা গেছে, প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ১২টি প্যাকেজের আওতায় মোট ৪৫টি উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে। এসব কাজের মধ্যে রয়েছে বিভিন্ন এলাকায় সড়ক নির্মাণ ও সংস্কার, কালভার্ট নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পাইপলাইন স্থাপন, বাজার ও লঞ্চঘাট অবকাঠামো উন্নয়নসহ জনসাধারণের নিত্যপ্রয়োজনীয় নানা প্রকল্প।

প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—নীলখোলা থেকে মহিলা হাফিজিয়া মাদ্রাসা পর্যন্ত সড়ক নির্মাণ, টরকী বন্দর এলাকায় একাধিক সিসি ও সলিং রাস্তা নির্মাণ, বিভিন্ন স্থানে কালভার্টের টপ স্ল্যাব নির্মাণ, গৌরনদী বন্দর এলাকায় দোকান ও স্টল নির্মাণ, গণলেট্রিন সংস্কার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামো উন্নয়নসহ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মেরামত ও উন্নয়ন কাজ।

পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং নাগরিক সেবা আরও সহজ ও গতিশীল হবে। পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

গৌরনদী পৌরসভার উন্নয়ন প্রকল্পে অনলাইন লটারি ড্র সম্পন্ন

Update Time : ১০:৪৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬