ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভাণ্ডারিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০১:০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ৩২ Time View
৬২

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ভা-ারিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত শিশু কিশোরদের নিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩টায় ভা-ারিয়া পৌর অডিটোরিয়ামে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান। তিনি শিক্ষার্থীদের খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বারোপ করেন এবং কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় জানানো হয়, ‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে আটটি ইভেন্টে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু হতে যাচ্ছে। এর মধ্যে দলগত ইভেন্টে ফুটবল, ক্রিকেট ও কাবাডি, দ্বৈত ও একক ইভেন্টে ব্যাডমিন্টন এবং একক ইভেন্টে দাবা, অ্যাথলেটিকস, সাঁতার ও মার্শাল আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের নিবন্ধন আগামী ২৭ এপ্রিল পর্যন্ত চলবে। নিবন্ধন শেষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই করা হবে। বাছাইয়ে উত্তীর্ণ প্রতিযোগীরা পিরোজপুর জেলা পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ অংশগ্রহণ করবে।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হাওলাদার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন।

এসময় আয়োজন সফল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

কেমিক্যাল রঙের বিকল্প আবিষ্কার বরিশালে, ফলের রসে রঙিন হবে খাবার

ভাণ্ডারিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Update Time : ০১:০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬