ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠির জেবা আমিনা গাজী বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য মনোনীত

  • Reporter Name
  • Update Time : ১০:৩২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৩১ Time View
৫৮
রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: ঝালকাঠির জেবা আমিনা গাজী বিএনপি’র সংরক্ষিত নারী সংসদ সদস্য মনোনীত
হয়েছেন। ২০ এপ্রিল সোমবার বিএনপির কেন্দ্রীয় কমিটির সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় এই নেত্রী অতীতে আওয়ামী লীগ সরকারের সময় একাধিকবার হামলার শিকার হয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। পাশাপাশি বিভিন্ন মামলায় জড়িয়ে কারাবরণও করতে হয়েছে তাকে। মাঠপর্যায়ের রাজনীতিতে কর্মীবান্ধব নেতা হিসেবে তার একটি সুপরিচিত অবস্থান রয়েছে।
মনোনয়ন ফরম সংগ্রহের পর জেবা আমিনা আল গাজী বলেন, “আমরা দীর্ঘদিন রাজপথে ছিলাম, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছি। দল যদি সেই ত্যাগ ও অবদান মূল্যায়ন করে, তাহলে অবশ্যই আমাকে বিবেচনায় নেবে—এই বিশ্বাস আমার রয়েছে।” তার সেই বিশ্বাস বাস্তবে রূপ লাভ করেছে। তিনি মনোনীত হয়ে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি নবগ্রাম ইউনিয়নের মোকাররমপুর গ্রামের ঐতিহ্যবাহী মুসলিম পরিবারে জন্মগ্রহণ গ্রহণ করেন। তাঁর পিতা ব্যারিস্টার আক্তার হোসেন একজন স্বনামধন্য ব্যক্তি ছিলেন। তিনি ঢাকার নবাব পরিবারের নাতি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা

ঝালকাঠির জেবা আমিনা গাজী বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য মনোনীত

Update Time : ১০:৩২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬