ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাথরঘাটায় ৩৭ হাজার লিটার ভোজ্যতেল মজুদ, ২ ব্যবসায়ীকে জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০২:৫০:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ৪০ Time View
৮০

নিজস্ব প্রতিবেদক : বরগুনার পাথরঘাটায় বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ ভোজ্যতেল মজুদ রাখার অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে উপজেলার কাকচিড়া বাজারে অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানে দয়াল এন্টারপ্রাইজ ও খাদিজা এন্টারপ্রাইজে তল্লাশি চালিয়ে ১৮০ ব্যারেল ভোজ্যতেল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া তেলের পরিমাণ প্রায় ৩৬ হাজার ৭২০ লিটার।

অভিযান শেষে উদ্ধার করা তেল ন্যায্যমূল্যে সাধারণ ভোক্তাদের কাছে বিক্রির নির্দেশ দেওয়া হয়। স্থানীয় ক্রেতারা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

অভিযান সংশ্লিষ্টরা জানান, বাজারে সরবরাহ সংকট তৈরি করে বাড়তি দামে বিক্রির উদ্দেশ্যে এসব তেল মজুদ রাখা হয়েছিল। ভোক্তা অধিকার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে দয়াল এন্টারপ্রাইজকে ৪০ হাজার টাকা এবং খাদিজা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাব জানিয়েছে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষকে জিম্মি করার সুযোগ দেওয়া হবে না। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে ৫৭টি ওয়ার্ডে খেলার মাঠের কাজ শিগগিরই শুরু হবে : শওকত হোসেন সরকার

পাথরঘাটায় ৩৭ হাজার লিটার ভোজ্যতেল মজুদ, ২ ব্যবসায়ীকে জরিমানা

Update Time : ০২:৫০:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬