ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০২:১৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ৩৯ Time View
৭৪
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন ও প্রণোদনা সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গোলপাতার চারা, জৈব সার, উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদের পায়রা হল রুমে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন। সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাহিদ হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক এবং কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির।
এ কর্মসূচির মাধ্যমে গোলপাতার বাগান সম্প্রসারণ এবং খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী 

কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন

Update Time : ০২:১৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬