ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাবুগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০১:১৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৪২ Time View
৭১
সাইফুল ইসলাম,  বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ-১ মৌসুমে আউশ ধান ও পাটসহ বিভিন্ন ফসলের উৎপাদন বাড়াতে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। সোমবার (১৩ এপ্রিল) উপজেলার কৃষক প্রশিক্ষণ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুর রউফসহ অন্যান্য কর্মকর্তারা।
বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে ফলন বৃদ্ধির সুযোগ সৃষ্টি হচ্ছে। এর ফলে কৃষকরা আধুনিক কৃষি ব্যবস্থাপনায় আরও উৎসাহিত হচ্ছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
কৃষকরা জানান, সরকারি এ সহায়তা তাদের জন্য অনেক উপকারী। এতে তারা স্বল্প খরচে বেশি উৎপাদন করতে পারবেন বলে আশা করছেন।
এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান, সাবেক সভাপতি ইসরত হোসেন কচি তালুকদার, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্সসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি, ৯ জনকে কারণ দর্শানোর নোটিস

বাবুগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Update Time : ০১:১৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬