ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবেশ রক্ষায় কঠোর অভিযান, পিরোজপুরে ২ ইটভাটায় জরিমানা

  • Reporter Name
  • Update Time : ১২:৫৭:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৩৩ Time View
৬২

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুর সদর উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে একটি ইটভাটার আগুনও নিভিয়ে দেওয়া হয়েছে।

রোববার (১২ এপ্রিল) জেলা প্রশাসনের উদ্যোগে হুলারহাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ‘রাহি ব্রিকস’-কে অবৈধভাবে জ্বালানি কাঠ ব্যবহার করে ইট পোড়ানোর দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশের ক্ষতি রোধে ফায়ার সার্ভিসের সহায়তায় ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়।

একই অভিযানে ‘মেসার্স অভি ব্রিকস’-কে প্রয়োজনীয় লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর আওতায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আল আল আসিফ এবং ফারদীন মনীর অর্ণব। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর পরিবেশ অধিদপ্তর-এর উপপরিচালক নিখিল চন্দ্র ঢালীসহ ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা জানান, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। আইন অমান্য করে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি, ৯ জনকে কারণ দর্শানোর নোটিস

পরিবেশ রক্ষায় কঠোর অভিযান, পিরোজপুরে ২ ইটভাটায় জরিমানা

Update Time : ১২:৫৭:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬