ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০২:৩৫:৫১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ৩৫ Time View
৬৪

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া খন্দকার বাড়ির পিছনের মাঠে প্রতিবছরের ন্যায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা মোট ১৩টি ঘোড়া অংশগ্রহণ করে। স্থানীয় কচুয়া গ্রামের যুবসমাজ এ আয়োজনের নেতৃত্ব দেয়। প্রতিযোগিতায় মো. মহসিনের ঘোড়া প্রথম স্থান অর্জন করে, মো. রিয়াদের ঘোড়া দ্বিতীয় এবং মো. সিরাজ সিকদারের ঘোড়া তৃতীয় স্থান লাভ করে।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট শিল্পপতি মো. শহীদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোস্তফা হেলাল কিরন, ইউপি সদস্য এইচ এম নাসির উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক এসএম মনিরুল ইসলাম রুঙ্গুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঘোড়দৌঁড় প্রতিযোগিতা উপলক্ষে মাঠের চারপাশে গ্রামবাংলার ঐতিহ্যবাহী মেলারও আয়োজন করা হয়। এতে স্থানীয় শতশত নারী, পুরুষ, শিশু ও যুবক-যুবতী অংশ নিয়ে উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতা উপভোগ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি, ৯ জনকে কারণ দর্শানোর নোটিস

কাঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

Update Time : ০২:৩৫:৫১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬