ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভাণ্ডারিয়া-রাজাপুর সীমান্ত খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০১:২৫:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ৩৩ Time View
৬৪

ভা-ারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভা-ারিয়া ও রাজাপুর উপজেলার সীমান্ত খাল থেকে নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর মো. হৃদয় হাওলাদার (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত হৃদয় ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার কানুদাসকাঠী এলাকার বাসিন্দা মো. আলমগীর হোসেন হাওলাদারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে হৃদয় হাওলাদার নিজ ব্যবহৃত একটি বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর সারাদিন তিনি আর বাড়িতে ফিরে আসেননি। সন্ধ্যা ৭টার পরও কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে মামা মো. দুলাল মল্লিকসহ পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত আনুমানিক ১টার দিকে গৌরিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সমিতির হাট সংলগ্ন ভা-ারিয়া ও রাজাপুর উপজেলার সীমান্ত একটি ছোট খালে মাছ ধরার খুচইন জাল ভাসতে দেখে তাদের সন্দেহ হয়। এরপর খালে নেমে খোঁজ করলে তারা হৃদয় হাওলাদারের মরদেহ উদ্ধার করেন। পরবর্তীতে স্বজনরা মরদেহটি নিজ বাড়িতে নিয়ে যান বলে জানা গেছে।

এ বিষয়ে ভা-ারিয়া ও রাজাপুর থানার অফিসার ইনচার্জদের সঙ্গে যোগাযোগ করা হলে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া যায়। ভা-ারিয়া থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। তবে ঘটনাটি মূলত রাজাপুর থানার আওতাধীন হওয়ায় মরদেহ স্বজনরা রাজাপুর এলাকায় নিয়ে গেছেন।

অন্যদিকে রাজাপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। বিস্তারিত তথ্য জেনে পরে জানাবেন বলে জানান তিনি।

এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি, ৯ জনকে কারণ দর্শানোর নোটিস

ভাণ্ডারিয়া-রাজাপুর সীমান্ত খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

Update Time : ০১:২৫:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬