ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরনদীতে বন্ধ দোকানের মধ্যে থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১১:৪৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৫৬ Time View
১১২

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদীতে বন্ধ গ্যারেজের মধ্যে থেকে জালাল কাজী (৫০) নামের এক গ্যারেজ মালিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।  নিহত জালাল পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার ভাল্লুকশী গ্রামের মৃত সেকান্দার কাজীর ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মহাসড়ক সংলগ্ন স্থানীয় পান্নু প্যাদার কাছ থেকে দোকান ভাড়া নিয়ে গত চার বছর যাবত গ্যারাজ পরিচালনা করে আসছিলো জালাল। এরইমধ্যে সে নেশাগ্রস্থ হয়ে পড়ে। গ্যারাজের আড়ালে সে নিয়মিত মাদক সেবন করতো। গত কয়েকদিন ধরে তার গ্যারাজ বন্ধ ছিলো।  মঙ্গলবার সন্ধ্যায় গ্যারাজের মধ্যে থেকে দুর্গন্ধ শুরু হলে থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ গ্যারাজের দরজা ভেংগে অর্ধগলিত অবস্থায় জালালের লাশ উদ্ধার করে।

নিহতের বড় ভাই কামাল কাজী জানিয়েছেন, অতিসম্প্রতি ঘর নির্মানের কাজ ধরেছিলো জালাল। সে অবিবাহিত থাকায় রাতে গ্যারাজেই রাতে থাকতো।  গত তিনদিন পূর্বে বাড়িতে বসে তার সঙ্গে দেখা হয়েছিলো জালালের। এসময় সে (জালাল) কিছুটা অসুস্থ বলে জানিয়েছিলো। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, গ্যারাজের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় দরজা ভেংগে লাশটি উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।  এ ঘটনায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

গৌরনদীতে বন্ধ দোকানের মধ্যে থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

Update Time : ১১:৪৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬