ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভাণ্ডারিয়ায় প্রযুক্তি ও বিজ্ঞান মেলার উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ১১:২৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৫৩ Time View
১০৮

ভা-ারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ভা-ারিয়ায় ২দিন ব্যাপী ৪৭তম জাতীয় প্রযুক্তি ও বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুদেব সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন এবং উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাহীন শরিফ, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা শিল্পী রানী, উপজেলা যুব দলেন সদস্য সচিব মোঃ শামীম হাওলাদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তার।

উদ্বোধন শেষে অতিথিরা মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এবারের মেলায় মোট ২০টি স্টল অংশ নেয়, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রদর্শনী উপস্থাপন করে।

পরে উপজেলা অডিটোরিয়ামে বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের মেধা ও জ্ঞান দক্ষতা প্রদর্শন করে।

মেলায় অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান জানান, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

ভাণ্ডারিয়ায় প্রযুক্তি ও বিজ্ঞান মেলার উদ্বোধন

Update Time : ১১:২৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬