ঢাকা ০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০১:৪৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ২৯ Time View
৫৭

নিজস্ব প্রতিবেদক : হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ভর্তি হয়েছেন ২৩ জন শিশু।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ১০ জনে পৌঁছালো।

শেবাচিম হাসপাতালে বর্তমানে হাম সংক্রমণের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে মোট ৭৮ জন। আর ছাড়পত্র নিয়ে গেছে ২০ জন। চলতি বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত হাসপাতালটি থেকে চিকিৎসা নিয়েছেন মোট ২৫৪ জন।

অপরদিকে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, এই রোগের উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছিলেন মোট ৬৯৭ জন। যারমধ্যে ছাড়পত্র নিয়েছে ৪০১ জন। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৫১ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ‘হাম অতি ছোঁয়াছে সংক্রমণ ব্যাধি। এই রোগ যাতে দ্রুত ছড়িয়ে না পরে তার জন্য বিভাগের সব হাসপাতালে নির্দেশনা দেয়া হয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি, ৯ জনকে কারণ দর্শানোর নোটিস

বরিশালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

Update Time : ০১:৪৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬