ঢাকা ০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চরবাড়িয়ায় ইউপি ভবনই নেই, জনগণের উন্নয়ন হবে কীভাবে?

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ৩১ Time View
৬০
স্টাফ রিপোর্টারঃ বরিশাল সদর উপজেলার ৩ নম্বর চরবাড়িয়া ইউনিয়নে উন্নয়নের দাবি যতই শোনা যাক, বাস্তব চিত্র ভিন্ন। কয়েক যুগ পেরিয়ে গেলেও ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন নির্মাণ হয়নি। ফলে প্রশ্ন উঠেছে, যেখানে পরিষদের নিজস্ব অবকাঠামোই গড়ে ওঠেনি, সেখানে সাধারণ মানুষের উন্নয়ন কীভাবে নিশ্চিত হবে?
বর্তমানে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলছে ভাড়া ভবনে। অথচ চরউলালঘুনী মৌজার ৪৩ নম্বর জে.এল-এর ৫/১ নম্বর খতিয়ানে পরিষদের নামে প্রায় ৩৬ শতাংশ জমি রয়েছে। দাগ নম্বর ১৫৬, ১৩৯, ১২৬, ১৩১, ১৩৮ ও ১৪২-এর এই জমিতে বহু বছর আগে নির্মিত ভবন এখন জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে।
সরেজমিনে দেখা গেছে, পরিত্যক্ত ওই ভবন এখন কার্যত মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। দিনের পর দিন অব্যবহৃত থাকায় সরকারি সম্পদ যেমন নষ্ট হচ্ছে, তেমনি স্থানীয়দের মধ্যে বাড়ছে নিরাপত্তাহীনতা।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারের আমলে উন্নয়নের প্রতিশ্রুতি মিললেও বাস্তবে ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন নির্মাণের কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।
স্থানীয় বাসিন্দারা বলছেন, “ইউনিয়ন পরিষদই যদি ভাড়া বাড়িতে চলে, তাহলে উন্নয়নের কথা শুনে আর ভরসা পাই না। আগে পরিষদের নিজের অবস্থান ঠিক হোক, তারপর উন্নয়নের কথা।
চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শাহ আলম শেখ বলেন, “ইউনিয়ন পরিষদের নিজস্ব জমি রয়েছে। তবে নানা জটিলতা ও বরাদ্দ সংকটের কারণে এতদিন ভবন নির্মাণ সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে আমরা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ রাখছি।
তিনি দাবি করেন, “বর্তমানে নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি, শিগগিরই স্থায়ী ভবন নির্মাণের প্রক্রিয়া শুরু হবে।
প্রশ্ন থেকে যায়, এত বছরেও যদি একটি ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন গড়ে না ওঠে, তাহলে বৃহত্তর উন্নয়ন কতটা বাস্তব তা নিয়েই এখন সংশয় বাড়ছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে মাদকাসক্ত বাবার ভয়ে থানায় শিশুকন্যা, বিএনপি নেতাকে অব্যাহতি

চরবাড়িয়ায় ইউপি ভবনই নেই, জনগণের উন্নয়ন হবে কীভাবে?

Update Time : ০৭:৩৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬