ঢাকা ০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লালমোহনে স্বামীর স্ট্রোকের খবর শুনে স্ত্রীর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০১:৪৭:১৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ৩৬ Time View
৭০

নিজস্ব প্রতিবেদক : ভোলার লালমোহন উপজেলায় স্বামীর স্ট্রোকে আক্রান্ত হওয়ার খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন স্ত্রী সালেকা বেগম (৬৫)।

শনিবার (৪ এপ্রিল) মধ্য রাতে মারা যায় সালেকা বেগম।

এর আগে শুক্রবার (৩ এপ্রিল)দুপুরে উপজেলার চতলা গ্রামে স্বামী-স্ত্রীকে মুমূর্ষু অবস্থায় ভোলা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৪ এপ্রিল) মধ্য রাতে মারা যান স্ত্রী সালেকা বেগম। স্বামী শাহজাহান বলির অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

তাদের ছেলে নুরে আলম জানান, তিনি এখন বরিশাল মেডিকেলে বাবার পাশে রয়েছেন। তার বাবা শুক্রবার কাজ থেকে বাসায় ফেরার পর স্ট্রোক করেন।

তাদের ভোলা হাসপাতালে নিলে সেখান থেকে বরিশাল পাঠানো হয়। বরিশালে গত রাতে মায়ের মৃত্যু হয়। বাবার অবস্থাও ভালো নয় বলে জানান ছেলে নুরে আলম।

তারা চতলা গ্রামের বড় ব্রিজ এলাকায় বসবাস করেন। তারা দুই ভাই ও তিন বোন। রোববার সকালে বাড়িতে মায়ের দাফন হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে মাদকাসক্ত বাবার ভয়ে থানায় শিশুকন্যা, বিএনপি নেতাকে অব্যাহতি

লালমোহনে স্বামীর স্ট্রোকের খবর শুনে স্ত্রীর মৃত্যু

Update Time : ০১:৪৭:১৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬