ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভাণ্ডারিয়ায় ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৬ সমাপ্ত

  • Reporter Name
  • Update Time : ০১:৩২:২৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ৩১ Time View
৫৬

ভা-ারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ভা-ারিয়ায় পাঁচ দিনব্যাপী ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৬ উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে। রবিবার সকালে পুরস্কার ও সনদ বিতরণের মধ্য দিয়ে এ আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে গত বুধবার সকালে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও স্কাউটস পতাকা উত্তোলনের মাধ্যমে ক্যাম্পুরীর উদ্বোধন করা হয়।

শিশুদের মধ্যে শৃঙ্খলা, দেশপ্রেম, সততা, দায়িত্ববোধ ও অসাম্প্রদায়িক চেতনা গড়ে তোলার লক্ষ্যেই বাংলাদেশ স্কাউটস নিয়মিতভাবে এ ধরনের আয়োজন করে থাকে। পাঁচ দিনব্যাপী এ ক্যাম্পে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষামূলক ও আনন্দঘন কার্যক্রমে যুক্ত হয়।

ক্যাম্প চলাকালে প্রাতঃকালীন কার্যক্রম, পতাকা উত্তোলন, কাব অতিক্রম, কাব কার্নিভাল, বিপি পিটি, তাঁবুজলসা, গুপ্তধন অনুসন্ধান, মহা তাঁবুজলসা ও ক্যাম্প ফায়ারসহ প্রায় ৫০টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সরকারি ও কিন্ডারগার্টেন মিলিয়ে মোট ৪০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। এর মধ্যে ২৪টি বালক এবং ১৬টি বালিকা দল ছিল।

পাঁচ দিনের সার্বিক মূল্যায়নে স্থানীয় ৬৮নং হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় হয় ৭৩নং পূর্ব ভা-ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তৃতীয় স্থান অধিকার করে হাসেন আলী পঞ্চায়েত কিন্ডারগার্টেন।

সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি, উপজেলা স্কাউটস সম্পাদক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উজ্জ্বল হালদার। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক শিক্ষক মো. শফিকুল ইসলাম আজাদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

ভাণ্ডারিয়ায় ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৬ সমাপ্ত

Update Time : ০১:৩২:২৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬