ঢাকা ০১:৫০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাবুগঞ্জে সড়কের বেহাল দশা : চরম দুর্ভোগে কয়েক হাজার মানুষ

  • Reporter Name
  • Update Time : ০২:০৭:২০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ২৫ Time View
৫১
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বটতলা স্টেশন থেকে নমর হাট পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সাধারণ মানুষ ও যান চলাচলের চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে, সড়কটি পুরোটা জুড়ে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হওয়ায় যাত্রী ও চালকরা দৈনন্দিন যাত্রায় মারাত্মক ভোগান্তিতে পড়ছেন।দীর্ঘদিন সংস্কার না হওয়ায় একাংশ কার্পেটিং উঠে গেছে এবং বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত তৈরি হয়েছে।
চাঁদপাশা ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়ক বটতলা স্টেশন থেকে ময়দানের হাট ভায়া নমর হাট পর্যন্ত সংযোগ করছে। সড়কটির বেহাল দশার কারণে কৃষকরা উৎপাদিত ফসল সঠিক মূল্যে বাজারে পৌঁছাতে পারছেন না, স্কুল ও কলেজের শিক্ষার্থীরা সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে পারছেন না, এবং অসুস্থ রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
পরিবহন চালক মোঃ মোসলেম ফকির জানান, বটতলা স্টেশন থেকে ময়দানের হাট হয়ে নমর হাট পর্যন্ত যাতায়াত যেখানে আধা ঘণ্টা লাগার কথা, এখন সেখানে প্রায় দেড় ঘন্টা সময় লাগছে।
অন্য একজন পরিবহন চালক নুরু মিয়া বলেন, গাড়ি চালাতে হচ্ছে খুব ধীরে। প্রতিদিন যানজটের সৃষ্টি হচ্ছে, যাত্রীরা চরম কষ্টে রয়েছেন।
স্থানীয় প্রবাসী ফেরদৌস মাহমুদ ফকিরও স্থানীয় জনগণের পক্ষে অনতিবিলম্বে সড়ক সংস্কারের দাবি জানিয়ে বলেন,এই সড়ক সংস্কারের মাধ্যমে কয়েক হাজার মানুষের দুর্ভোগ লাঘব হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ জরুরি।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী কাজী এমামুল হক আলীম জানান, সড়কটির সংস্কার নিয়ে পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত সংস্কার কাজ করা হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি, ৯ জনকে কারণ দর্শানোর নোটিস

বাবুগঞ্জে সড়কের বেহাল দশা : চরম দুর্ভোগে কয়েক হাজার মানুষ

Update Time : ০২:০৭:২০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬